০৬:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংগীতের উজ্জ্বল নক্ষত্র রুনা লায়লাকে ‘বিশেষ সম্মাননা’ প্রদান কক্সবাজার স্মার্ট সিটি করার মেগা পরিকল্পনা তৈরী হবে আন্তর্জাতিক পর্যটন ও হাব। ধানের শীষের বড় জয় বিএনপি ক্ষমতার রাষ্ট্র ক্ষমতার পথে। আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার চিরনিদ্রায় সমাপ্তি জাপান-বাংলাদেশ সহযোগিতা কার্বন বাজার প্রস্তুতি। বাংলাদেশ ও কুয়েত: সেনাপ্রধান এবং সহ-পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জাতীয় জরুরী ৯৯৯ সেবা পরিদর্শনে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক বিপিআই-এর জ্বালানি প্রশিক্ষণ গবেষণা খাতে সমঝোতা স্বাক্ষর তিস্তার মশাল প্রজ্বালনে ১০৫ কিঃমিঃ জুড়ে বিএনপির আয়োজন। সুমাইয়া হারুন: মিস মাল্টিন্যাশনাল বিশ্ব মঞ্চে নতুন দিগন্ত।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
  • / ৩৩৬২ বার পড়া হয়েছে

সত্যিই আজ তোমায় মুক্তি দিয়ে দিয়েছি।
কিন্তু আমি জানি
এই মুক্তির স্বাদ তোমার ভালো লাগবে না।
এই মুক্তি তোমায় আমৃত্যু কাঁদাবে।
কি করবো বলো,
তুমি কিছু চাইবে আর আমি তোমার-
চাওয়া আকাঙ্খিত ইচ্ছেকে ফিরিয়ে দিবো,
এমন অপারগতা যে আমাতে নেই প্রিয়!

আমি জানি প্রিয়
জীবনমৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েও
তোমার সমস্ত সত্তা জুড়ে আমিই থাকবো।
তুমি তোমার শেষ নিঃশ্বাস অবধি
আমাকেই তোমার হৃদয়ে লালন করবে।
তোমার দু’চোখ আমাকেই খুঁজে বেড়াবে আনাচে-কানাচে।

কিন্তু প্রিয়,
আমি যে মুক্তি দিয়ে দিয়েছি আজ,
তাই স্বেচ্ছায় নির্বাসনকেই বেঁছে নিয়েছি।
এক জীবনে হাজার খুঁজলেও
তুমি আমাকে পাবে না।
জানোই তো আমি খুব জেদি একটা মেয়ে।

মনে আছে তোমার,
আমাদের পরিচয়ের শুরুতেই বলে ছিলাম তোমায়, “কখনো যদি হারাতে দাও আমায়,
এই এক জনম কেন সাত জনমেও
আমার অস্তিত্ব খুঁজে পাবে না তুমি।”

হুম সত্যি বলছি,
আজ থেকে তোমার ছুটি।
সেই সাথে তোমার ভালো থাকাটাও
আজ থেকে বিলীন হয়ে গেলো।
এমনটা আমি কখনো চাইনি বিশ্বাস করো।
কিন্তু ওই যে তুমি মুক্তি চাইলে
আমি না দিয়ে পারি কি করে!!
তাই তো দিলাম।

এবার ডানা মেলে উড়ে বেড়াও,
তবু জানি নীড়হারা পাখির আর্তনাদ,
তোমাতে থেকে যাবে। ভীষণ ছটফট করবে,
চেনা নীড়ে ফিরতে চাইবে, কিন্তু রাস্তা পাবে না।
আমার দরজা অদৃশ্য শিকলে বেঁধে ফেলেছি।
যে বন্ধ দ্বারের কপাট খোলার সাধ্য তোমার নেই।

হে বন্ধু, প্রিয় সাথী বিদায়।
তোমার ক্রন্দন আর ফিরাবে না আমায়।
বিদায় বন্ধু বিদায়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় : ১১:০২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪

সত্যিই আজ তোমায় মুক্তি দিয়ে দিয়েছি।
কিন্তু আমি জানি
এই মুক্তির স্বাদ তোমার ভালো লাগবে না।
এই মুক্তি তোমায় আমৃত্যু কাঁদাবে।
কি করবো বলো,
তুমি কিছু চাইবে আর আমি তোমার-
চাওয়া আকাঙ্খিত ইচ্ছেকে ফিরিয়ে দিবো,
এমন অপারগতা যে আমাতে নেই প্রিয়!

আমি জানি প্রিয়
জীবনমৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েও
তোমার সমস্ত সত্তা জুড়ে আমিই থাকবো।
তুমি তোমার শেষ নিঃশ্বাস অবধি
আমাকেই তোমার হৃদয়ে লালন করবে।
তোমার দু’চোখ আমাকেই খুঁজে বেড়াবে আনাচে-কানাচে।

কিন্তু প্রিয়,
আমি যে মুক্তি দিয়ে দিয়েছি আজ,
তাই স্বেচ্ছায় নির্বাসনকেই বেঁছে নিয়েছি।
এক জীবনে হাজার খুঁজলেও
তুমি আমাকে পাবে না।
জানোই তো আমি খুব জেদি একটা মেয়ে।

মনে আছে তোমার,
আমাদের পরিচয়ের শুরুতেই বলে ছিলাম তোমায়, “কখনো যদি হারাতে দাও আমায়,
এই এক জনম কেন সাত জনমেও
আমার অস্তিত্ব খুঁজে পাবে না তুমি।”

হুম সত্যি বলছি,
আজ থেকে তোমার ছুটি।
সেই সাথে তোমার ভালো থাকাটাও
আজ থেকে বিলীন হয়ে গেলো।
এমনটা আমি কখনো চাইনি বিশ্বাস করো।
কিন্তু ওই যে তুমি মুক্তি চাইলে
আমি না দিয়ে পারি কি করে!!
তাই তো দিলাম।

এবার ডানা মেলে উড়ে বেড়াও,
তবু জানি নীড়হারা পাখির আর্তনাদ,
তোমাতে থেকে যাবে। ভীষণ ছটফট করবে,
চেনা নীড়ে ফিরতে চাইবে, কিন্তু রাস্তা পাবে না।
আমার দরজা অদৃশ্য শিকলে বেঁধে ফেলেছি।
যে বন্ধ দ্বারের কপাট খোলার সাধ্য তোমার নেই।

হে বন্ধু, প্রিয় সাথী বিদায়।
তোমার ক্রন্দন আর ফিরাবে না আমায়।
বিদায় বন্ধু বিদায়।