০৮:৫১ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংগীতের উজ্জ্বল নক্ষত্র রুনা লায়লাকে ‘বিশেষ সম্মাননা’ প্রদান কক্সবাজার স্মার্ট সিটি করার মেগা পরিকল্পনা তৈরী হবে আন্তর্জাতিক পর্যটন ও হাব। ধানের শীষের বড় জয় বিএনপি ক্ষমতার রাষ্ট্র ক্ষমতার পথে। আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার চিরনিদ্রায় সমাপ্তি জাপান-বাংলাদেশ সহযোগিতা কার্বন বাজার প্রস্তুতি। বাংলাদেশ ও কুয়েত: সেনাপ্রধান এবং সহ-পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জাতীয় জরুরী ৯৯৯ সেবা পরিদর্শনে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক বিপিআই-এর জ্বালানি প্রশিক্ষণ গবেষণা খাতে সমঝোতা স্বাক্ষর তিস্তার মশাল প্রজ্বালনে ১০৫ কিঃমিঃ জুড়ে বিএনপির আয়োজন। সুমাইয়া হারুন: মিস মাল্টিন্যাশনাল বিশ্ব মঞ্চে নতুন দিগন্ত।
মির্জা সিরাজুল ইসলামের কবিতা ছিন্নপত্র

মির্জা সিরাজুল ইসলামের “কবিতা ছিন্নপত্র “

লেখকঃ মির্জা সিরাজুল ইসলাম
  • আপডেট সময় : ০৭:১৭:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৩৬২৩ বার পড়া হয়েছে

ছবিঃ CCN BANGLA

কী খেয়ালে আজি
ভরা ভাদুরে পানসী এনেছো ঘাটে
আষাড়ের জল জোয়ারের পানি
জানি কাঁদাবে দু,দিন পরে

এই পানসীর ছোট্ট ছইয়ে হাজার আরতি দোলে
কষ্ট খোঁচা ছিন্নপত্র
ভীরু বাতাসেতে মিশে আছে

ক্ষণিকের নৌমাঝি নেই দাঁড় নেই হাল
বুঝে না পবন, কী সুখ- কী স্বপন
লণ্ডভণ্ড নিয়তি —

কাঁঞ্চা বাঁশে মাস্তুল খাঁড়া
দড়ি হীন গুন টানি- হায়রে অবুঝ মাঝি
কেন এলে সহসা বহুদিন বাদে
কী কারনে তড়ি-ঘড়ি –

কেন তবু- এলে ভরা ভাদুরে
লাজুক মমন জবাব মেলে না প্রাণে
অনুতাপের কষ্ট হাসি অনিচ্ছায় দুঠোঁটে

শূন্য হিয়ায় রিক্ত প্রণয়
শত প্রহর গুনেছি একাকিনী
আসোনি তখন কষোনি হিসেব
ভুলে গেছো শত স্মৃতি

অতীত খেদে আঁখি দুটি আজ তপ্ত অশ্রু ঢালে
নব আষাঢ়ের জল জোয়ারের পানি
ওগো কাঁদাবে দুদিন পরে —

কাঁদা মাটি জল শুকায়ে ফাটল
বুঝি ব্যথায় ভাঙবে সুখ
অকালে ঝরেছে নবীনা পাপড়ি
দুরুদুরু তাই বুক ।।

নিউজটি শেয়ার করুন

মির্জা সিরাজুল ইসলামের কবিতা ছিন্নপত্র

মির্জা সিরাজুল ইসলামের “কবিতা ছিন্নপত্র “

আপডেট সময় : ০৭:১৭:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪

কী খেয়ালে আজি
ভরা ভাদুরে পানসী এনেছো ঘাটে
আষাড়ের জল জোয়ারের পানি
জানি কাঁদাবে দু,দিন পরে

এই পানসীর ছোট্ট ছইয়ে হাজার আরতি দোলে
কষ্ট খোঁচা ছিন্নপত্র
ভীরু বাতাসেতে মিশে আছে

ক্ষণিকের নৌমাঝি নেই দাঁড় নেই হাল
বুঝে না পবন, কী সুখ- কী স্বপন
লণ্ডভণ্ড নিয়তি —

কাঁঞ্চা বাঁশে মাস্তুল খাঁড়া
দড়ি হীন গুন টানি- হায়রে অবুঝ মাঝি
কেন এলে সহসা বহুদিন বাদে
কী কারনে তড়ি-ঘড়ি –

কেন তবু- এলে ভরা ভাদুরে
লাজুক মমন জবাব মেলে না প্রাণে
অনুতাপের কষ্ট হাসি অনিচ্ছায় দুঠোঁটে

শূন্য হিয়ায় রিক্ত প্রণয়
শত প্রহর গুনেছি একাকিনী
আসোনি তখন কষোনি হিসেব
ভুলে গেছো শত স্মৃতি

অতীত খেদে আঁখি দুটি আজ তপ্ত অশ্রু ঢালে
নব আষাঢ়ের জল জোয়ারের পানি
ওগো কাঁদাবে দুদিন পরে —

কাঁদা মাটি জল শুকায়ে ফাটল
বুঝি ব্যথায় ভাঙবে সুখ
অকালে ঝরেছে নবীনা পাপড়ি
দুরুদুরু তাই বুক ।।