০৭:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংগীতের উজ্জ্বল নক্ষত্র রুনা লায়লাকে ‘বিশেষ সম্মাননা’ প্রদান কক্সবাজার স্মার্ট সিটি করার মেগা পরিকল্পনা তৈরী হবে আন্তর্জাতিক পর্যটন ও হাব। ধানের শীষের বড় জয় বিএনপি ক্ষমতার রাষ্ট্র ক্ষমতার পথে। আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার চিরনিদ্রায় সমাপ্তি জাপান-বাংলাদেশ সহযোগিতা কার্বন বাজার প্রস্তুতি। বাংলাদেশ ও কুয়েত: সেনাপ্রধান এবং সহ-পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জাতীয় জরুরী ৯৯৯ সেবা পরিদর্শনে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক বিপিআই-এর জ্বালানি প্রশিক্ষণ গবেষণা খাতে সমঝোতা স্বাক্ষর তিস্তার মশাল প্রজ্বালনে ১০৫ কিঃমিঃ জুড়ে বিএনপির আয়োজন। সুমাইয়া হারুন: মিস মাল্টিন্যাশনাল বিশ্ব মঞ্চে নতুন দিগন্ত।
বাংলাদেশ থেকে ভারতীয় মিত্রবাহিনীর প্রত্যাহারের ৫২ বছর উদযাপন।

অনলাইন ডেস্ক,
  • আপডেট সময় : ০৭:২১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪
  • / ৩৫১৬ বার পড়া হয়েছে

ছবিঃ Indian high commission Bangladesh

বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতাকে স্মরণ করার উদ্দেশ্যে, ১৯৭২ সালের ১২ মার্চ ভারত প্রত্যাবর্তনের আগে ঢাকা স্টেডিয়ামে ভারতীয় মিত্রবাহিনী কর্তৃক বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রদত্ত আনুষ্ঠানিক বিদায়ের ৫২তম বার্ষিকী উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ১২ মার্চ একটি সেমিনারের আয়োজন করে।

এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করতে গিয়ে হাই কমিশনার প্রণয় ভার্মা দিনটিকে বাংলাদেশের জনগণের স্বাধীনতা সংগ্রামে ভারতের অকুণ্ঠ সমর্থনের আখ্যানের একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বর্ণনা করেন। আমাদের উভয় দেশের তরুণ প্রজন্ম কর্তৃক আমাদের যৌথ ইতিহাসকে আত্মস্থ করা এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমাদের যৌথ আত্মত্যাগের স্মৃতি ও পরম্পরার সংরক্ষণ নিশ্চিত করার জন্য এটিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করে এই স্মারক অনুষ্ঠানটি আয়োজন করায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানান। তিনি দৃঢ়ভাবে ব্যক্ত করেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশের জনগণের পাশে ছিল এবং একটি স্থিতিশীল, সমৃদ্ধ ও প্রগতিশীল জাতির স্বপ্ন বাস্তবায়নে তাদের পাশে থাকবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

তথ্যসূত্রঃ India high commission Bangladesh.

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ থেকে ভারতীয় মিত্রবাহিনীর প্রত্যাহারের ৫২ বছর উদযাপন।

বাংলাদেশ থেকে ভারতীয় মিত্রবাহিনীর প্রত্যাহারের ৫২ বছর উদযাপন।

আপডেট সময় : ০৭:২১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪