০৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংগীতের উজ্জ্বল নক্ষত্র রুনা লায়লাকে ‘বিশেষ সম্মাননা’ প্রদান কক্সবাজার স্মার্ট সিটি করার মেগা পরিকল্পনা তৈরী হবে আন্তর্জাতিক পর্যটন ও হাব। ধানের শীষের বড় জয় বিএনপি ক্ষমতার রাষ্ট্র ক্ষমতার পথে। আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার চিরনিদ্রায় সমাপ্তি জাপান-বাংলাদেশ সহযোগিতা কার্বন বাজার প্রস্তুতি। বাংলাদেশ ও কুয়েত: সেনাপ্রধান এবং সহ-পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জাতীয় জরুরী ৯৯৯ সেবা পরিদর্শনে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক বিপিআই-এর জ্বালানি প্রশিক্ষণ গবেষণা খাতে সমঝোতা স্বাক্ষর তিস্তার মশাল প্রজ্বালনে ১০৫ কিঃমিঃ জুড়ে বিএনপির আয়োজন। সুমাইয়া হারুন: মিস মাল্টিন্যাশনাল বিশ্ব মঞ্চে নতুন দিগন্ত।

পুষ্পিতা পুষ্পার কবিতা… “কল্প মায়া”

লেখিকা: পুষ্পিতা পুষ্পা
  • আপডেট সময় : ০৫:৩৮:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩
  • / ৩৯১১ বার পড়া হয়েছে

নিশিতে ছিল তার আগমন,
ছিল না কোনো আয়োজন।
কথায় কথায় ভোর হলো,
নামহীন একটা সম্পর্কে।

স্বপ্নে ছিল তার বিচরণ,
ঘুমের ঘোরেই এসেছিল।
নাম দিয়েছি হৃদেশ্বর,
কল্পলোকের রাজকুমার।

কথায় কথায় মায়ার শুরু,
একটুখানি উচাটন।
হারায় যদি মোহ মায়া
শূন্য হবে হৃদকোমল।

পড়ন্ত বিকেলে ডেকে নিবো তাকে,
কল্পলোক ভেদ করে আসে যদি সে।
দু-কদম হেঁটে যাবো কাশফুলের ওই মেলায়।
সাথী হবে স্মৃতিগন্ধা,
এইটুকু এই বেলায়।

চায়ের কাপে চুমুক দিয়ে
হারিয়ে যাবো সেই গল্পে
সম্মোহনের ছায়ায়।
থাকুক তবে সেই হৃদপুরুষ
আগলে থাকুক মায়ায়।

নিউজটি শেয়ার করুন

পুষ্পিতা পুষ্পার কবিতা… “কল্প মায়া”

আপডেট সময় : ০৫:৩৮:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩

নিশিতে ছিল তার আগমন,
ছিল না কোনো আয়োজন।
কথায় কথায় ভোর হলো,
নামহীন একটা সম্পর্কে।

স্বপ্নে ছিল তার বিচরণ,
ঘুমের ঘোরেই এসেছিল।
নাম দিয়েছি হৃদেশ্বর,
কল্পলোকের রাজকুমার।

কথায় কথায় মায়ার শুরু,
একটুখানি উচাটন।
হারায় যদি মোহ মায়া
শূন্য হবে হৃদকোমল।

পড়ন্ত বিকেলে ডেকে নিবো তাকে,
কল্পলোক ভেদ করে আসে যদি সে।
দু-কদম হেঁটে যাবো কাশফুলের ওই মেলায়।
সাথী হবে স্মৃতিগন্ধা,
এইটুকু এই বেলায়।

চায়ের কাপে চুমুক দিয়ে
হারিয়ে যাবো সেই গল্পে
সম্মোহনের ছায়ায়।
থাকুক তবে সেই হৃদপুরুষ
আগলে থাকুক মায়ায়।