০৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যাশন ও লাইফস্টাইল কনটেন্টে পরিচিত মুখ তাসনিম হোসাইন সংগীতের উজ্জ্বল নক্ষত্র রুনা লায়লাকে ‘বিশেষ সম্মাননা’ প্রদান কক্সবাজার স্মার্ট সিটি করার মেগা পরিকল্পনা তৈরী হবে আন্তর্জাতিক পর্যটন ও হাব। ধানের শীষের বড় জয় বিএনপি ক্ষমতার রাষ্ট্র ক্ষমতার পথে। আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার চিরনিদ্রায় সমাপ্তি জাপান-বাংলাদেশ সহযোগিতা কার্বন বাজার প্রস্তুতি। বাংলাদেশ ও কুয়েত: সেনাপ্রধান এবং সহ-পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জাতীয় জরুরী ৯৯৯ সেবা পরিদর্শনে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক বিপিআই-এর জ্বালানি প্রশিক্ষণ গবেষণা খাতে সমঝোতা স্বাক্ষর তিস্তার মশাল প্রজ্বালনে ১০৫ কিঃমিঃ জুড়ে বিএনপির আয়োজন।

অবহেলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩
  • / ৪০৪১ বার পড়া হয়েছে

তুমি কখনো আমার মন ছুয়ে দেখো নি,
তাই বুঝো নি দিনের পর দিন তোমার দেওয়া ক্ষতগুলো আজ কেমন দগদগে ঘা’য়ে পরিণত হয়েছে।
তুমি বুঝো নি তোমার একটু একটু করে সরে যাওয়া
আমায় কতখানি বিষাক্ত নিঃশ্বাস ফিরিয়ে দিয়েছে।
তোমার বদলে যাওয়া কখনোই আমার জন্য সহজ ছিল না।

দিনকে দিন নিজের সাথে পরাজিত হয়েছি,
কত হাজার বার যে নিজেই নিজেকে বুঝিয়েছি তুমি ছাড়াও আমি বেঁচে থাকতে পারবো,
খুব ভালো ভাবেই পারবো,
তবুও যেন বড্ড অবুঝ আমি।

নিজের সাথে নিজের লড়াইটা কতটা কঠিন সে তুমি বুঝার না, কারণ তুমি তো কখনো আমায় বুঝতেই চাও নি।
আমি শুধু ছিলাম তোমার সাময়িক আবেগ।
আর তুমি হয়ে উঠেছিলে আমার পৃথিবী।

তোমাতেই ছিল আমার উচ্ছ্বাস-উল্লাস,
তোমাতেই ছিল আমার রাগ-অভিমান,
বুঝনি তুমি, বুঝনি আমায়।

ভালোবাসা আজ অবহেলায় গুমরে মরছে,
তবুও আমার আর্তনাদ আমাতেই আটকে থাকুক।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

অবহেলা

আপডেট সময় : ১২:২৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩