০৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংগীতের উজ্জ্বল নক্ষত্র রুনা লায়লাকে ‘বিশেষ সম্মাননা’ প্রদান কক্সবাজার স্মার্ট সিটি করার মেগা পরিকল্পনা তৈরী হবে আন্তর্জাতিক পর্যটন ও হাব। ধানের শীষের বড় জয় বিএনপি ক্ষমতার রাষ্ট্র ক্ষমতার পথে। আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার চিরনিদ্রায় সমাপ্তি জাপান-বাংলাদেশ সহযোগিতা কার্বন বাজার প্রস্তুতি। বাংলাদেশ ও কুয়েত: সেনাপ্রধান এবং সহ-পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জাতীয় জরুরী ৯৯৯ সেবা পরিদর্শনে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক বিপিআই-এর জ্বালানি প্রশিক্ষণ গবেষণা খাতে সমঝোতা স্বাক্ষর তিস্তার মশাল প্রজ্বালনে ১০৫ কিঃমিঃ জুড়ে বিএনপির আয়োজন। সুমাইয়া হারুন: মিস মাল্টিন্যাশনাল বিশ্ব মঞ্চে নতুন দিগন্ত।

ইরিন জাহানের কবিতা… “তোমাকে চাই”

লেখিকা ইরিন জাহান
  • আপডেট সময় : ১২:৩২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩
  • / ৩৭৯৫ বার পড়া হয়েছে

শিশির ভেজা সকালে ঘুম ভাঙার পর
আমি তোমাকে খুঁজি।
ক্লান্ত দুপুর কিংবা পড়ন্ত বিকেলের শ্রান্তিতেও
আমি তোমাকেই খুঁজি
সন্ধ্যা পেরিয়ে রাতের আঁধারে তোমার দেয়া-
স্বপ্নগুলোকে খুজে ফিরি।
তোমাকে খুঁজতে খুঁজতে কখন যে
নিজেকেই হারিয়ে ফেলেছি বুঝতে পারিনি।

এত দীর্ঘ সময় তুমি আমাকে অপেক্ষায় রেখেছো যে—
তোমার অপেক্ষাতেই অভ্যস্ত হয়ে গেছি আমি
এখন তোমাকে আমি যতটা ভালোবাসি
তারচেয়ে ঢের বেশি ভালোবাসি-
তোমার জন্য করা অপেক্ষাকে।

এই যে তোমাকে আমি সারাবেলায় খুজে বেড়াই।
তুমি কি আমায় খুজো?
আমাকে দেখানো স্বপ্নগুলো নিয়ে ভাবো কি?
এত করে যে তোমাকেই আমি চাই,
তুমি কি বুঝো না?

তোমাকে হারিয়ে আজ আমি অন্য আমি হয়ে
সুখের নীড় খুঁজি।
কিন্তু জানো, আনন্দের কাছে বড্ড দেরিতে-
পৌঁছাই আজকাল
আর ব্যথার কাছে- ভীষণ দ্রুত।
সবকিছুই  কি তবে শেষ হয়ে  গেলো?
তবুও সমাপ্তির দ্বারপ্রান্তেও যে
আমি তোমাকেই চাই।

নিউজটি শেয়ার করুন

ইরিন জাহানের কবিতা… “তোমাকে চাই”

আপডেট সময় : ১২:৩২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩

শিশির ভেজা সকালে ঘুম ভাঙার পর
আমি তোমাকে খুঁজি।
ক্লান্ত দুপুর কিংবা পড়ন্ত বিকেলের শ্রান্তিতেও
আমি তোমাকেই খুঁজি
সন্ধ্যা পেরিয়ে রাতের আঁধারে তোমার দেয়া-
স্বপ্নগুলোকে খুজে ফিরি।
তোমাকে খুঁজতে খুঁজতে কখন যে
নিজেকেই হারিয়ে ফেলেছি বুঝতে পারিনি।

এত দীর্ঘ সময় তুমি আমাকে অপেক্ষায় রেখেছো যে—
তোমার অপেক্ষাতেই অভ্যস্ত হয়ে গেছি আমি
এখন তোমাকে আমি যতটা ভালোবাসি
তারচেয়ে ঢের বেশি ভালোবাসি-
তোমার জন্য করা অপেক্ষাকে।

এই যে তোমাকে আমি সারাবেলায় খুজে বেড়াই।
তুমি কি আমায় খুজো?
আমাকে দেখানো স্বপ্নগুলো নিয়ে ভাবো কি?
এত করে যে তোমাকেই আমি চাই,
তুমি কি বুঝো না?

তোমাকে হারিয়ে আজ আমি অন্য আমি হয়ে
সুখের নীড় খুঁজি।
কিন্তু জানো, আনন্দের কাছে বড্ড দেরিতে-
পৌঁছাই আজকাল
আর ব্যথার কাছে- ভীষণ দ্রুত।
সবকিছুই  কি তবে শেষ হয়ে  গেলো?
তবুও সমাপ্তির দ্বারপ্রান্তেও যে
আমি তোমাকেই চাই।